ক্রমবর্ধমান সময়ের নিরাপত্তা ও নিশ্চয়তার সাথে আস্থার সহিত ব্যবহারের জন্য জেনুইন লাইসেন্স অপরিহার্য। পার্টনার প্রাইসে বাণিজ্যিক সার্ভারের জন্য জেনুইন প্রোভাইডার থেকে আমরা লাইসেন্স সরবরাহ করি। আপনার সার্ভারের ধরন, কন্ট্রোল প্যানেল, ইউজার সংখ্যা, রিসোর্স ব্যবস্থাপনা এবং নিরাপত্তার প্রয়োজন অনুসারে উপযুক্ত লাইসেন্স বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিচে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু লাইসেন্স সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো।
cPanel বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। Shared Hosting, Reseller Hosting এবং ব্যবসায়িক হোস্টিং ব্যবস্থাপনায় এটি অত্যন্ত কার্যকর।
Plesk Linux এবং Windows উভয় সার্ভারের জন্য শক্তিশালী কন্ট্রোল প্যানেল। Developer, Agency এবং Multi-domain ব্যবসার জন্য এটি খুবই উপযোগী।
CyberPanel OpenLiteSpeed বা LiteSpeed ভিত্তিক আধুনিক কন্ট্রোল প্যানেল। যারা উচ্চ পারফরম্যান্সের ওয়েবসাইট, WordPress বা কম খরচে শক্তিশালী ম্যানেজমেন্ট চান তাদের জন্য এটি ভালো সমাধান।
CloudPanel মূলত Cloud Server, Business Website এবং Dedicated Application Hosting এর জন্য উপযোগী একটি হালকা ও আধুনিক কন্ট্রোল প্যানেল।
সার্ভার সিকিউরিটি, ম্যালওয়্যার প্রোটেকশন এবং নিরাপদ অপারেশন নিশ্চিত করতে Bitdefender একটি শক্তিশালী নিরাপত্তা সমাধান।
Imunify360 হোস্টিং সার্ভারের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি All-in-One Security Solution। Shared Hosting এবং cPanel/WHM সার্ভারে এটি বিশেষভাবে কার্যকর।
নিচের টেবিলে বিভিন্ন জনপ্রিয় সার্ভার ও হোস্টিং লাইসেন্সের অফিসিয়াল কোম্পানি, তাদের সাধারণ প্যাকেজ বা Addon এবং সরাসরি প্রাইসিং পেজের লিংক দেওয়া হলো। ক্লিক করলে সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বর্তমান মূল্য দেখতে পারবেন।
| লাইসেন্সের নাম | অফিশিয়াল কোম্পানি | Addon / Type / Package | মূল্য দেখুন |
|---|---|---|---|
| cPanel & WHM | cPanel | Solo Admin Pro Premier Extra Accounts | Click To View Price |
| Plesk | Plesk | Web Admin Web Pro Web Host VPS Dedicated | Click To View Price |
| CloudLinux OS | CloudLinux | Solo Admin Shared Pro Server Based Pricing | Click To View Price |
| LiteSpeed Web Server | LiteSpeed Technologies | Starter Site Owner Site Owner Plus Web Host Enterprise | Click To View Price |
| Imunify360 | Imunify | Single User Up to 30 Users Up to 250 Users Security Suite | Click To View Price |
| CyberPanel | CyberPanel | Free Enterprise Addon Options WordPress Manager | Click To View Price |
| Bitdefender GravityZone | Bitdefender | Business Security Small Business Endpoint Based Addon Options | Click To View Price |
| WP Toolkit | Plesk | WordPress Toolkit Web Admin Web Pro Web Host Deluxe | Click To View Price |
| JetBackup | JetBackup | JetBackup for Servers Monthly Yearly Trial | Click To View Price |
| Softaculous | Softaculous | WordPress Install WordPress Manager Premium | Click To View Price |
আপনার সার্ভারের উদ্দেশ্য, ইউজার সংখ্যা এবং সফটওয়্যার প্রয়োজন অনুযায়ী আমরা ধাপে ধাপে উপযুক্ত লাইসেন্স নির্বাচন ও সেটআপে সহায়তা করি।
আপনার সার্ভার Shared Hosting, VPS, Dedicated বা Business Application-এর জন্য ব্যবহৃত হবে কি না তা নির্ধারণ করা হয়।
cPanel, Plesk, CyberPanel, Security License বা অন্যান্য সমাধানের মধ্যে উপযুক্ত অপশন নির্বাচন করা হয়।
লাইসেন্স অ্যাক্টিভেশন, সার্ভার সেটআপ, বেসিক সিকিউরিটি এবং ব্যবস্থাপনা কনফিগারেশন সম্পন্ন করা হয়।
লাইসেন্স ব্যবহারের পরেও প্রয়োজনে টেকনিক্যাল গাইডলাইন, আপডেট এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে শেয়ার লাইসেন্স বা বাইপাস লাইসেন্স অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে, তবে এতে নিরাপত্তা ঝুঁকি, অনিয়মিত আপডেট, সাপোর্টের অভাব এবং সার্ভারের স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাণিজ্যিক ব্যবহারের জন্য অফিসিয়াল ও জেনুইন লাইসেন্সই উত্তম।
শেয়ার বা বাইপাস লাইসেন্সWe sell dedicated Server only to Bangladeshi Lawfully authorized person from our own data-center (Dhaka, Bangladesh)